৩ অধিদপ্তরে নতুন ডিজি, ২ করপোরেশনে চেয়ারম্যান
জাতীয় শ্রম অধিদপ্তর, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং মৎস্য উন্নয়ন করপোরেশনে নতুন চেয়ারম্যানও নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপনে এসকল সরকারি দপ্তরের শীর্ষ পদে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দিয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম তরিকুল আলমকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামারুজ্জামানকে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
আর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বা বিআরটিসি’র চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মীকে মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহানকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন
৩ অধিদপ্তরে নতুন ডিজি, ২ করপোরেশনে চেয়ারম্যান
জাতীয় শ্রম অধিদপ্তর, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং মৎস্য উন্নয়ন করপোরেশনে নতুন চেয়ারম্যানও নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপনে এসকল সরকারি দপ্তরের শীর্ষ পদে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দিয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম তরিকুল আলমকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামারুজ্জামানকে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
আর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বা বিআরটিসি’র চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মীকে মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহানকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের…
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে…