পবিপ্রবিতে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দেয়াল ধসে রাফি (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জব্বার খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পানির লাইনের কাজ করার সময় ওপরের একটি অরক্ষিত দেয়াল ধসে পড়ে রাফির ওপর। ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস জানায়, দেয়ালটি দুর্বল নির্মাণসামগ্রী দিয়ে তৈরি হওয়ায় ধসে পড়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আমির বিল্ডার্স’-এর মালিক আমির হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে, দায় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের উভয়ের।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইখতিয়ারউদ্দিন জানান, তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ…

আরও পড়ুন
পবিপ্রবিতে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দেয়াল ধসে রাফি (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জব্বার খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পানির লাইনের কাজ করার সময় ওপরের একটি অরক্ষিত দেয়াল ধসে পড়ে রাফির ওপর। ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস জানায়, দেয়ালটি দুর্বল নির্মাণসামগ্রী দিয়ে তৈরি হওয়ায় ধসে পড়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আমির বিল্ডার্স’-এর মালিক আমির হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে, দায় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের উভয়ের।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইখতিয়ারউদ্দিন জানান, তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য…
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার…
