ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া থেকে সরে এলো পশ্চিমা দুই দেশে
নিউইয়র্কে আসন্ন সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে ১৭ থেকে ২০ জুন পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একটি মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম জানায়, ফ্রান্স প্রথমে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও এই স্বীকৃতি ঘোষণায় অংশ নিতে আহ্বান জানিয়েছিল।
কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া আমাদের জন্য একটি নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক প্রয়োজনীয়তা।’
তিনি আশা প্রকাশ করেন, ইউরোপ একযোগে স্বীকৃতি দিলে সৌদি আরব দখলদার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।
তবে একটি ব্রিটিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ফরাসি কর্মকর্তারা ইসরায়েলি কর্তৃপক্ষকে অবহিত করেছেন যে, তারা সম্মেলনে সরাসরি স্বীকৃতি দেবে না।
তার পরিবর্তে একটি প্রক্রিয়া শুরু করা হবে যার মধ্যে থাকবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি প্রশাসন পুনর্গঠনের প্রস্তাব এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতির উদ্যোগ।
এখন পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ইউরোপের অধিকাংশ দেশ এখনো এতে অনাগ্রহী।
তাদের মতে, এমন সিদ্ধান্তের জন্য ইসরায়েলের সম্মতি প্রয়োজন, এবং আরব দেশগুলোকেও এর বিপরীতে কিছু প্রতিশ্রুতি দিতে হবে।
সম্পর্কিত খবর
চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়
ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
হরমজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম
আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন
ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আরও পড়ুন
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া থেকে সরে এলো পশ্চিমা দুই দেশে
নিউইয়র্কে আসন্ন সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে ১৭ থেকে ২০ জুন পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একটি মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম জানায়, ফ্রান্স প্রথমে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও এই স্বীকৃতি ঘোষণায় অংশ নিতে আহ্বান জানিয়েছিল।
কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া আমাদের জন্য একটি নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক প্রয়োজনীয়তা।’
তিনি আশা প্রকাশ করেন, ইউরোপ একযোগে স্বীকৃতি দিলে সৌদি আরব দখলদার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।
তবে একটি ব্রিটিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ফরাসি কর্মকর্তারা ইসরায়েলি কর্তৃপক্ষকে অবহিত করেছেন যে, তারা সম্মেলনে সরাসরি স্বীকৃতি দেবে না।
তার পরিবর্তে একটি প্রক্রিয়া শুরু করা হবে যার মধ্যে থাকবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি প্রশাসন পুনর্গঠনের প্রস্তাব এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতির উদ্যোগ।
এখন পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ইউরোপের অধিকাংশ দেশ এখনো এতে অনাগ্রহী।
তাদের মতে, এমন সিদ্ধান্তের জন্য ইসরায়েলের সম্মতি প্রয়োজন, এবং আরব দেশগুলোকেও এর বিপরীতে কিছু প্রতিশ্রুতি দিতে হবে।
সম্পর্কিত খবর
চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ…
ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০…