ইরানের হামলার জেরে ‘প্রাইড প্যারেড’ বাতিল করল ইসরাইল

অনলাইন নিউজ ডেস্ক
১৩ জুন ২০২৫ ১:২৭ পিএম
ইরানের হামলার জেরে ‘প্রাইড প্যারেড’ বাতিল করল ইসরাইল

তেহরান ও তেল আবিবের পালটা-পালটি হামলার পর শুক্রবার (১৩ জুন) অনুষ্ঠিত হতে যাওয়া ‘প্রাইড প্যারেড’ বাতিল করেছে ইসরাইল। তেল আবিব পৌরসভা বিষয়টি নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই অনুষ্ঠানটিতে হাজার হাজার মানুষ তেল আবিবে উপস্থিত হবেন বলে আশা করা হয়েছিল।

এতে অতিথি হিসেবে ক্যাটলিন জেনারের উপস্থিত থাকার কথা ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবরের আগের পর ইসরাইলে হামাসের হামলার পর এটি তেল আবিবে আয়োজিত প্রথম ‘প্রাইড প্যারেড’ ছিল। সেদিনের হামলায় ইসরাইলে ১২০০ মানুষ নিহত হন আর ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা।

শুক্রবার (১৩ জুন) ভোরে তেহেরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরাইলের হামলা চালিয়েছে। ইসরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে।

ইসরাইলের চালানো এ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামিও। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। বলা হচ্ছে, হামলায় নিহত বেশ কয়েকজন সিনিয়র নেতার মধ্যে সালামিও রয়েছেন।

ইসরাইলের হামলায় ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসিও নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, শুধু আব্বাসি নন, মোহাম্মদ মেহেদি তেহরানচি নামের একজন পারমাণবিক বিজ্ঞানী এ হামলায় নিহত হয়েছেন।

প্রতিবেদন মতে, তেহরানে আবাসিক ভবনে ইসরাইলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।’

ইসরাইল জানিয়েছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরাইলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...