সাতক্ষীরায় আ’লীগ নেতার ছেলেসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন শাওন এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
দেলোয়ার হোসেন শাওন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতা ও দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আসাদুল হকের ছেলে। কামানুর গাজী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের করিম গাজীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে কালীগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ শাওনের কুলিয়া গ্রামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে ৭৯১ পিস ইয়াবা, ১৬ ইঞ্চি লম্বা বাটের একটি পাইপ গান, তিনটি দা, পাঁচটি মদের বেতল নগদ টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রাতেই তাদরকে দেবহাটা থানায় সোপর্দ করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় উপপরিদর্শক শরিফুল ইসলাম বাদি হয়ে মাদক আইনের ৩৬(ক) ও ১০(ক) ধারা ও ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় শাওন ও কামানুরের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদেরকে আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ…

আরও পড়ুন
সাতক্ষীরায় আ’লীগ নেতার ছেলেসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন শাওন এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
দেলোয়ার হোসেন শাওন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতা ও দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আসাদুল হকের ছেলে। কামানুর গাজী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের করিম গাজীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে কালীগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ শাওনের কুলিয়া গ্রামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে ৭৯১ পিস ইয়াবা, ১৬ ইঞ্চি লম্বা বাটের একটি পাইপ গান, তিনটি দা, পাঁচটি মদের বেতল নগদ টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রাতেই তাদরকে দেবহাটা থানায় সোপর্দ করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় উপপরিদর্শক শরিফুল ইসলাম বাদি হয়ে মাদক আইনের ৩৬(ক) ও ১০(ক) ধারা ও ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় শাওন ও কামানুরের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদেরকে আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য…
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার…
