আনন্দ সিনেমা হলের গোপন দরজা দিয়ে তরুণ-তরুণীরা কোথায় যায় ?

অনলাইন নিউজ ডেস্ক
২১ জুন ২০২৫ ১০:২৬ পিএম
আনন্দ সিনেমা হলের গোপন দরজা দিয়ে তরুণ-তরুণীরা কোথায় যায় ?

রাজধানীর ফার্মগেটে অবস্থিত আনন্দ প্রেক্ষাগৃহ। ঢাকায় যে কয়টা প্রেক্ষাগৃহ এখনো ধুঁকে ধুঁকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, সেগুলোর মধ্যে এটি একটি। প্রায় সবগুলো সিনেমা হলের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগও নতুন কিছু নয়।

অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে বেরিয়ে আসে অশ্লীলতার ভয়াবহ তথ্য। ঢাকার ফার্মগেটের আনন্দ সিনেমা হলের দ্বোতলায় ওঠার সিঁড়ির পাশেই বসা এক ব্যক্তি। সেই ব্যক্তির পেছনেই একটি ছোট দরজা।

এই দরজা দিয়ে ঢুকতে দেখা যাচ্ছে তরুণ-তরুণীদের। এই ছোট গেট দিয়ে কোথায় যায়? এ প্রশ্নের উত্তর কেউ দিতে রাজি নন। না ম্যানেজার না গেট কিপার।
তবে এক কর্মী বলছেন, এই দরজা দিয়ে সিনেমা দেখতেই হলে প্রবেশ করেন তারা।

আরো অনেক দরজা থাকতেও কেন এই ছোট দরজা দিয়ে মাথা নিচু করে ঢুকতে হয়, এই প্রশ্নের জবাব দেননি হলের কোনো কর্মী।
তবে খোঁজ নিয়ে জানা যায়, এই ছোট গোপন দরজা দিয়ে পাশের ছন্দা সিনেমা হলে যাওয়া যায়। কিন্তু যে সময়ের ঘটনা সে সময় ছন্দা সিনেমা হলের কার্যক্রম বন্ধ ছিল।

মূলত ধুঁকে ধুঁকে চলতে থাকা এই সিনেমা হলে তেমন দর্শক থাকে না। বিভিন্ন সময়ে অশ্লীল সিনেমা ও কাটপিস দেখিয়ে একশ্রেণির দর্শককে টার্গেট করা হয়। তাছাড়া হলের মধ্যে অনৈতিক কাজের সুযোগ করে দেয়ার অভিযোগও রয়েছে বিভিন্ন হলের বিরুদ্ধে।

ঈদে এই হলে মুক্তি পেয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমা। তাই এখন কিছুটা দর্শক দেখা যাচ্ছে, তবে বেশিরভাগ সময়ই হলে দর্শক একেবারে কম থাকে। এছাড়া নানাবিধ অভিযোগ, অপবাদ নিয়েই পথ চলছে তারা। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের কোনো প্রয়োজন আছে কি না, সরকারি মহলে তার কোনো আলামত চোখে পড়েনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...