সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, শনিবার (২১ জুন) কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এ বাংলাদেশিদের হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান উপস্থিত ছিলেন।
১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে ছিলেন। বিএসএফ তাদের আটক করে বিজিবির নিকট হস্তান্তর করে। পরবর্তীতে তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশিরা হলেন- ঢাকার কামরাগিংর চর থানার মাদরাসা গলির মারিয়া আক্তার, নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের রাণী মণ্ডল, রিয়া মণ্ডলসহ আরও অনেকে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশিকে গ্রহণ করে বিজিবি থানায় জমা দিয়েছে। এসব নাগরিকদের
তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ…

আরও পড়ুন
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, শনিবার (২১ জুন) কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এ বাংলাদেশিদের হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান উপস্থিত ছিলেন।
১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে ছিলেন। বিএসএফ তাদের আটক করে বিজিবির নিকট হস্তান্তর করে। পরবর্তীতে তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশিরা হলেন- ঢাকার কামরাগিংর চর থানার মাদরাসা গলির মারিয়া আক্তার, নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের রাণী মণ্ডল, রিয়া মণ্ডলসহ আরও অনেকে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশিকে গ্রহণ করে বিজিবি থানায় জমা দিয়েছে। এসব নাগরিকদের
তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য…
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার…
