এবার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা
ইরান-ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সোমবার ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে মর্টার হামলা চালানো হয়। তবে এ হামলা কে করেছে, হামলার ধরন বা এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকাজুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে।
সম্পর্কিত খবর
চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়
ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
হরমজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম
আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন
ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আরও পড়ুন
এবার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা
ইরান-ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সোমবার ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে মর্টার হামলা চালানো হয়। তবে এ হামলা কে করেছে, হামলার ধরন বা এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকাজুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে।
সম্পর্কিত খবর
চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ…
ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০…