যমুনায় গোসল করতে নেমে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ

অনলাইন নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৫ ৭:১৪ পিএম
যমুনায় গোসল করতে নেমে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোছা: উর্মি খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রবিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বারবালা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ উর্মি খাতুন বারবালা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে ও বারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, গতকাল রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হন।স্থানীয়রা নদীতে জাল ফেলে  খোঁজা খুঁজি করেও সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আজ সোমবার সকাল ১০ টা থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে৷ 

নিখোঁজ শিশুর বাবা উজ্জ্বল হোসেন জানান, গতকাল দুপুরে সমবয়সী কয়েকজনের সাথে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সবার অজান্তে আমার মেয়ে নদীর স্রোতে  ডুবে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেই৷ আজ সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে ।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি।এখন পর্যন্ত শিশুটি উদ্ধার হয়নি।আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা) নিখোঁজ শিশু শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...