জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে
দেশের বিভিন্ন খাতে সংস্কার আনার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করেছে। এই ধাপে মূলত প্রথম পর্বে যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আবার আলোচনা হচ্ছে।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ আরও অনেকে উপস্থিত আছেন।
বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নিয়েছেন।
দ্বিতীয় ধাপের প্রথম পাঁচ দিনে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৯টি বিষয় নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে দুটি বিষয়ে দলগুলো একমত হলেও, বেশিরভাগ বিষয়েই এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
কমিশনের পরিকল্পনা হলো, এই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোট ২০টি বিষয় নিয়ে আলোচনা করা। আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে প্রয়োজনে আরও নতুন বিষয় যোগ করা হতে পারে। কমিশন আশা করছে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে
দেশের বিভিন্ন খাতে সংস্কার আনার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করেছে। এই ধাপে মূলত প্রথম পর্বে যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আবার আলোচনা হচ্ছে।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ আরও অনেকে উপস্থিত আছেন।
বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নিয়েছেন।
দ্বিতীয় ধাপের প্রথম পাঁচ দিনে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৯টি বিষয় নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে দুটি বিষয়ে দলগুলো একমত হলেও, বেশিরভাগ বিষয়েই এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
কমিশনের পরিকল্পনা হলো, এই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোট ২০টি বিষয় নিয়ে আলোচনা করা। আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে প্রয়োজনে আরও নতুন বিষয় যোগ করা হতে পারে। কমিশন আশা করছে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…