বাগেরহাটে ৪টি বিদেশি পিস্তলসহ আটক ১১
বাগেরহাটের মোল্লারহাটে চারটি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাসি করে এদের আটক করা হয়। ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের আটক মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্লাসি করে ৪টি ৭.৬২ মি. মি. চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি পাওয়া যায়।
আটকরা হলেন- কাউসার আলী, মো. মেহেদী হাসান, আতাউর রহমান, মো. খোকন বিশ্বাস, খোকন মিয়া, আবুল হোসেন, মো. ইমদাদুল হক, জনি মিয়া, সেলিম শাহ, মাসুম পারভেজ ও প্রসেনজিৎ চন্দ্র দাশ। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়। তারা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুষ্কৃতিকারীরা ঝিনাইদহ থেকে হয়ত বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ…

আরও পড়ুন
বাগেরহাটে ৪টি বিদেশি পিস্তলসহ আটক ১১
বাগেরহাটের মোল্লারহাটে চারটি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাসি করে এদের আটক করা হয়। ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের আটক মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্লাসি করে ৪টি ৭.৬২ মি. মি. চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি পাওয়া যায়।
আটকরা হলেন- কাউসার আলী, মো. মেহেদী হাসান, আতাউর রহমান, মো. খোকন বিশ্বাস, খোকন মিয়া, আবুল হোসেন, মো. ইমদাদুল হক, জনি মিয়া, সেলিম শাহ, মাসুম পারভেজ ও প্রসেনজিৎ চন্দ্র দাশ। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়। তারা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুষ্কৃতিকারীরা ঝিনাইদহ থেকে হয়ত বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য…
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার…
