খুঁজুন

আন্দোলন, উদ্দেশ্য ও সম্ভাবনা

যে জুলাই ছিলো ৩৬ দিনের

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
যে জুলাই ছিলো ৩৬ দিনের

“””এই আন্দোলন শুধু একটি রাজনৈতিক ঘটনা বা প্রেক্ষাপট নয়, এটি একটি প্রজন্মের জাগরণ। যে প্রজন্ম দীর্ঘদিন ধরে অবলোকন করে রাজনীতিকে ঘৃণা করেই বেড়ে উঠেছিল, তারা বুঝে যায়- রাজনীতি থেকে দূরে থাকলে বাঁচা যায় না, বরং রাজনীতিকে বদলে দিয়েই বাঁচতে হয়। এই উপলব্ধি থেকেই তারা হয়ে ওঠে বিপ্লবী। আর সেই বিপ্লবের নাম-৩৬ দিনের এক জুলাই, যা ইতিহাসে বিস্ময়।”””

আজ পহেলা জুলাই। বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরুর এক বছর পূর্তি হলো। কয়েক সপ্তাহব্যাপী এই আন্দোলন শেষ হয়েছিল শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে। হাসিনা সরকার ১৫ বছর ধরে কঠোর হস্তে দেশ শাসন করেছেন। ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর আন্দোলনে ক্ষমতাচ্যুত সর্বশেষ নেতাও তিনি।

প্রায় ১৭ কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এখন এক ধরনের রাজনৈতিক অচলাবস্থায় রয়েছে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে। বছরখানেক আগে বিক্ষোভকারীরা রাস্তায় নামার পর থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ঘটে যাওয়া পাঁচটি প্রধান ঘটনা নিচে তুলে ধরা হলো—

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে প্রবেশের জন্য বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করে। অভিযোগ, এই ব্যবস্থার মাধ্যমে মূলত হাসিনার অনুগতদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে। এর কয়েক মাস আগেই এক বিতর্কিত নির্বাচনে হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

হাসিনার শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, যার মধ্যে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের গণহারে আটক ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত। জুলাই মাসের মাঝামাঝি পুলিশের গুলি চালানোর ঘটনায় প্রাণঘাতী সহিংসতা আরও তীব্র হয়।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ এবং এই বিক্ষোভের কারণে শিল্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ কর্তৃক কারফিউ জারি, সেনা মোতায়েন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরও সংঘর্ষ বাড়তে থাকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই অস্থিরতায় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন।

হাজার হাজার বিক্ষোভকারী হাসিনার সরকারি বাসভবন—যেটিকে তিনি প্রাসাদের মতো ব্যবহার করতেন—দখল করে নেয়, রাস্তায় নেমে আসা লাখ লাখ মানুষ উল্লাস করতে থাকে। এমনকি সেনাবাহিনীর সাঁজোয়া যান ও ট্যাংকের ওপর উঠে অনেকে নৃত্যও করে। হাসিনা হেলিকপ্টারে করে তাঁর প্রতিবেশী মিত্র দেশ ভারতে চলে যান। এরপর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকার গঠিত হবে বলে ঘোষণা দেন।

বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সেনাবাহিনী এখনো একটি শক্তিশালী ভূমিকা পালন করে। নোবেল শান্তি পুরস্কারজয়ী মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের অনুরোধে বাংলাদেশে ফিরে এসে ‘প্রধান উপদেষ্টা’ হিসেবে সরকারের নেতৃত্ব গ্রহণ করেন।

ড.ইউনূস বলেন, উত্তরাধিকার সূত্রে তিনি ‘সম্পূর্ণ ভেঙে পড়া’ একটি সরকারি প্রশাসন ব্যবস্থা পেয়েছেন। ৮৫ বছর বয়সী এই ক্ষুদ্রঋণের পথিকৃৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর জন্য একটি উচ্চাভিলাষী কর্মসূচি শুরু করেন। তাঁর মতে স্বৈরাচারী শাসনের প্রত্যাবর্তন রোধের জন্য এটি অপরিহার্য।

অন্তর্বর্তী সরকার সতর্ক করে বলেছে যে, তীব্র রাজনৈতিক ক্ষমতার লড়াই অর্জিত অগ্রগতিকে বিপন্ন করতে পারে। ড. ইউনূসের সরকার ‘বৃহত্তর ঐক্যের’ আহ্বান জানিয়েছে এবং সংস্কার বাস্তবায়ন করা না গেলে ‘স্বৈরাচারী শাসনের প্রত্যাবর্তনের’ ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে।

অন্তর্বর্তী সরকার হাসিনার আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করেছে। বিক্ষোভকারীদের ওপর মারাত্মক দমন-পীড়নের ঘটনায় দলটির নেতাদের বিচারের ফলাফলের অপেক্ষায় আছে দেশ।

শক্তিশালী বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আগামী নির্বাচনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। দলটি চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর প্রচেষ্টা চালিয়েছে। সেনাপ্রধানও বিএনপির এই প্রচেষ্টাকে সমর্থন করেছেন।

ড.ইউনূস বলেছেন, নির্বাচনের আগে তাঁর সংস্কার বাস্তবায়নের দায়িত্ব রয়েছে এবং তিনি ২০২৬ সালের জুনের মধ্যে ভোটগ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

হাসিনার অনুপস্থিতিতে তাঁর বিচার শুরু হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের শামিল ‘সুপরিকল্পিত হামলার’ অভিযোগ আনা হয়েছে। ৭৭ বছর বয়সী এই নেত্রী ভারতে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন এবং অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন।

হাসিনার সরকারের জ্যেষ্ঠ নেতা ও কর্মকর্তাদের বিচার ক্ষমতা দখলের জন্য প্রতিদ্বন্দ্বী বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রধান দাবি। যাদের বিচার চলছে তাদের মধ্যে সাবেক পুলিশ প্রধান ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন।

রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির তীব্র চাপের মুখে ইউনূস নির্বাচনের সময়সীমা এগিয়ে এপ্রিলের শুরুতে নিয়ে আসেন। তিনি বলেন, ভোটগ্রহণের পর তিনি পদত্যাগ করবেন। বিএনপি বলছে, তারা রমজান মাসের আগে নির্বাচন চায়। রমজান শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখের দিকে। অন্তর্বর্তী সরকার বলছে, সংস্কার ও বিচারকার্যে ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি হলে তারা ভোট এগিয়ে আনতে পারে।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু