উত্তরসূরির বিষয়ে দালাই লামা যা জানালেন
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন, তার মৃত্যুর পর একজন উত্তরসূরি শত শত বছরের প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখবেন।
দালাই লামা তার ৯০তম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো সূত্র দিতে পারেন এই প্রত্যাশা তৈরি হয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা ইতোমধ্যে উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হয়েছেন।
অতীতে উত্তরসূরির বিষয়ে দ্বিধায় দেখা গিয়েছিল নির্বাসনে থাকা তিব্বতের আধ্যাত্মিক নেতাকে। তবে বুধবারই (২ জুলাই) এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন।
তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং জানিয়েছেন, দালাই লামার উত্তরাধিকার সম্পর্কিত ঘোষণাকে তারা ‘সর্বসম্মতভাবে’ সমর্থন করছেন।
পেনপা সেরিং জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিব্বতীরা দালাই লামাকে তিব্বতী বৌদ্ধ ধর্মের পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সম্মতি জানিয়েছেন দালাই লামা।
তবে দালাই লামার জ্যেষ্ঠ সহযোগী সামধং রিংপোচ জানিয়েছেন, উত্তরসূরির বিষয়ে সঠিক সময় এলে জানানো হবে। দালাই লামা এই বিষয়ে আর কোনো প্রকাশ্য বিবৃতি দেবেন না।
সূত্র: বিবিসি বাংলা
সম্পর্কিত খবর
চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়
ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
হরমজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম
আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন
ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আরও পড়ুন
উত্তরসূরির বিষয়ে দালাই লামা যা জানালেন
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন, তার মৃত্যুর পর একজন উত্তরসূরি শত শত বছরের প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখবেন।
দালাই লামা তার ৯০তম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো সূত্র দিতে পারেন এই প্রত্যাশা তৈরি হয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা ইতোমধ্যে উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হয়েছেন।
অতীতে উত্তরসূরির বিষয়ে দ্বিধায় দেখা গিয়েছিল নির্বাসনে থাকা তিব্বতের আধ্যাত্মিক নেতাকে। তবে বুধবারই (২ জুলাই) এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন।
তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং জানিয়েছেন, দালাই লামার উত্তরাধিকার সম্পর্কিত ঘোষণাকে তারা ‘সর্বসম্মতভাবে’ সমর্থন করছেন।
পেনপা সেরিং জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিব্বতীরা দালাই লামাকে তিব্বতী বৌদ্ধ ধর্মের পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সম্মতি জানিয়েছেন দালাই লামা।
তবে দালাই লামার জ্যেষ্ঠ সহযোগী সামধং রিংপোচ জানিয়েছেন, উত্তরসূরির বিষয়ে সঠিক সময় এলে জানানো হবে। দালাই লামা এই বিষয়ে আর কোনো প্রকাশ্য বিবৃতি দেবেন না।
সূত্র: বিবিসি বাংলা
সম্পর্কিত খবর
চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ…
ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০…