খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন রেমিট্যান্সযোদ্ধারা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ণ
বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন রেমিট্যান্সযোদ্ধারা

আগামী এক মাসের মধ্যে রেমিট্যান্সযোদ্ধা যারা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, যারা ভিআইপি তারা যখন বিমানবন্দরে যান তাদের যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, যেমন তাদের লাগেজ টানা থেকে শুরু করে তাদের চেকিং ও ইমিগ্রেশনের জন্য পাশে যে লোক সাহায্যের জন্য থাকেন।

ঠিক একইভাবে প্রতিটা স্তরের জন্য রেমিট্যান্সযোদ্ধাদের ক্ষেত্রে একই ব্যবস্থা করা হবে। মধ্যপ্রাচ্যে যেহেতু আমাদের অধিকাংশ শ্রমবাজার তাই, প্রথম দিকে আমরা মধ্যপ্রাচ্যের জন্য এ ব্যবস্থা করব। পরবর্তীতে ইউরোপসহ উন্নত দেশগুলোর রেমিট্যান্সযোদ্ধাদের জন্য এ ব্যবস্থা করা হবে।

আসিফ নজরুল বলেন, মধ্যপ্রাচ্যে যেসব শ্রমিকরা যাবেন বা ফেরত আসবেন তাদের ক্ষেত্রে একজন ভিআইপি যেমন সুযোগ-সুবিধা পান ঠিক একই সুযোগ-সুবিধা তারাও পাবেন। প্রথম দিকে লাউঞ্জ সুবিধা বাদে অন্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে লাউঞ্জে সুবিধা করা হবে।

মোট কথা বিমানবন্দরে প্রত্যেকটা স্তরে তাদের সেবা দেওয়ার জন্য লোক নিয়োগ করা থাকবে। লোকবলের অভাব হলে প্রয়োজনে প্রবাসী আউট সোর্সিং করে ব্যবস্থা করা হবে। এসব কিছু আমরা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ব্যবস্থা করব।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, প্রবাসীদের প্রতি আমরা দায়িত্ব পালন করতে পারিনি। এখন সময় এসেছে তাদের জন্য কিছু করার। প্রবাসীকল্যাণের কোনো কর্মী প্রবাসীদের সেবা না দিলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে প্রবাসীদের বিদেশে যেতে মন্ত্রণালয়ের অনুমোদনসহ মোট তিন জায়গা থেকে অনুমোদন নেওয়া হতো। তবে এখন থেকে মন্ত্রণালয়ের কোনো অনুমোদন বা ভূমিকা থাকবে না। ফলে প্রবাসীদের জটিলতা কিছুটা কমবে।’

উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

রাজধানীর উত্তরায় একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলার এক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২জন নারী ও ১ জন পুরুষ। এ ঘটনায় ১৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে একই সময়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো বলেন, অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২
উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ