নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২
নড়াইলের কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান সরদার(৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান কালিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন কুলশুর গ্রামের এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলসুর গ্রামের মধ্যকার ফুটবল খেলার মধ্য উভয় পক্ষে খেলোয়ার ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পরবর্তীতে বাবুপুর দলের সমর্থকেরা কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে জিল্লুর রহমানকে তার চাচাতো ভাই পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে গিয়ে হামলা করে এলোপাথাড়ি কুপিয়ে জিল্লুর রহমান কে আহত করে।
পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়রা জিল্লুর রহমানকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাবুপুর ও কুলশুর গ্রামের মধ্যকার ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষে জিল্লুর রহমান সরদার নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনার খবর জানতে পেরে কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করছে এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।




আপনার মতামত লিখুন