চাঁদপুরে বিএনপির তিন নেতাকে বহিষ্কার
চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুরে তিন নেতাকে বহিষ্কার করেছে দলটি।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের পেডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
বহিষ্কৃতরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন হাজি, জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া। তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে।
এর আগে গত সোমবার রাতে চাঁদাবাজি মামলায় আব্দুল মান্নান লস্করকে ছেংগারচর বাজার থেকে গ্রেপ্তার করেন চাঁদপুর জেলা স্পেশাল ব্রাঞ্জ (ডিএসবি) সদস্যরা। পরে ২৯ জুলাই তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। আব্দুল মান্নান লস্করের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
চাঁদপুরে বিএনপির তিন নেতাকে বহিষ্কার
চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুরে তিন নেতাকে বহিষ্কার করেছে দলটি।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের পেডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
বহিষ্কৃতরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন হাজি, জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া। তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে।
এর আগে গত সোমবার রাতে চাঁদাবাজি মামলায় আব্দুল মান্নান লস্করকে ছেংগারচর বাজার থেকে গ্রেপ্তার করেন চাঁদপুর জেলা স্পেশাল ব্রাঞ্জ (ডিএসবি) সদস্যরা। পরে ২৯ জুলাই তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। আব্দুল মান্নান লস্করের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…