শহীদ মিনারে এনসিপির সমাবেশের সর্বশেষ
জুলাই পদযাত্রা শেষে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রোববার (৩ আগস্ট) বিকাল ৪টায় এ সমাবেশ শুরু হবে।
সমাবেশ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন অংশ ছাড়াও সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশ যোগ দিতে জড় হচ্ছেন নেতাকর্মীরা। বৃষ্টির বাধা থাকায় অনেকে ছাতা নিয়ে এসেছেন। অপেক্ষা করছেন কেন্দ্রীয় নেতাদের সমাবেশে যোগ দেওয়ার।
এছাড়াও দলটির অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর, নোয়াখালী থেকে নেতাকর্মীদের বাসে করে ঢাকায় আসার ছবি শেয়ার করা হয়েছে।
চট্টগ্রাম থেকে সমাবেশে যোগ দেওয়া কয়েকজন বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জুলাইয়ের শক্তির সংগঠন এনসিপি। আশা করছি, সারা দেশে জুলাই পদযাত্রায় যে জনআকাঙ্ক্ষা আমাদের সংগঠন কুড়িয়েছে, তারই প্রকাশ থাকবে ইশতেহারে; যা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবে।
এর আগে, শনিবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সোমবারের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
শহীদ মিনারে এনসিপির সমাবেশের সর্বশেষ
জুলাই পদযাত্রা শেষে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রোববার (৩ আগস্ট) বিকাল ৪টায় এ সমাবেশ শুরু হবে।
সমাবেশ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন অংশ ছাড়াও সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশ যোগ দিতে জড় হচ্ছেন নেতাকর্মীরা। বৃষ্টির বাধা থাকায় অনেকে ছাতা নিয়ে এসেছেন। অপেক্ষা করছেন কেন্দ্রীয় নেতাদের সমাবেশে যোগ দেওয়ার।
এছাড়াও দলটির অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর, নোয়াখালী থেকে নেতাকর্মীদের বাসে করে ঢাকায় আসার ছবি শেয়ার করা হয়েছে।
চট্টগ্রাম থেকে সমাবেশে যোগ দেওয়া কয়েকজন বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জুলাইয়ের শক্তির সংগঠন এনসিপি। আশা করছি, সারা দেশে জুলাই পদযাত্রায় যে জনআকাঙ্ক্ষা আমাদের সংগঠন কুড়িয়েছে, তারই প্রকাশ থাকবে ইশতেহারে; যা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবে।
এর আগে, শনিবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সোমবারের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…