ছাত্র সমাবেশে ডা. তাইফুল হক
“গুপ্ত সংগঠনের ষড়যন্ত্র আজ জাতীয় ঐক্যের অন্তরায়”
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত ছাত্র সমাবেশে ২০২৫-এ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় মেডিকেল টিমের সদস্য ও সহ-দপ্তর সম্পাদক (বেসরকারি মেডিকেল কলেজ) ডা. এম এ তাইফুল হক।
তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের প্রতিটি উচ্চারিত শব্দ ছিল প্রতিরোধের অস্ত্র। কিন্তু আজ, এক বছর পেরিয়ে এসে আমরা দেখছি জাতীয় ঐক্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কিছু অসৎ শক্তি।”
তিনি অভিযোগ করেন, “সম্প্রতি মিটফোর্ডে একজন ব্যক্তিকে হত্যাকে কেন্দ্র করে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। বুয়েট, চুয়েটসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক গুপ্ত সংগঠনের সদস্যরা সাধারণ ছাত্রদের ছদ্মবেশে অশালীন স্লোগান দিয়েছে। অথচ একই দিনে আরও দু’জন—একজন মসজিদের ইমাম এবং অন্যজন যুবদল নেতা নির্মমভাবে খুন হলেও তা নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি।”
তাঁর ভাষ্য অনুযায়ী, “এসব ঘটনাকে তারেক রহমানের বিরুদ্ধে কাজে লাগানোর ঘৃণ্য চেষ্টাই প্রমাণ করে, এই গুপ্ত সংগঠনগুলোই আজ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঐক্য বিনষ্টের প্রধান কারণ।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই বর্ষপূর্তির দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি সদস্য এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।”
উল্লেখ্য, এ সময় ডা. তাইফুল হকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ফাহাদ মোল্লা, আলি আহাদ, সাকিবসহ অনেকে।




আপনার মতামত লিখুন