খুঁজুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, ছিলোনা র‍্যাব

সত্যি নাকি গুঞ্জন: নির্বাচনী দায়িত্ব থেকে র‍্যাবকে দূরে রাখার চিন্তা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
সত্যি নাকি গুঞ্জন: নির্বাচনী দায়িত্ব থেকে র‍্যাবকে দূরে রাখার চিন্তা

“সংশ্লিষ্ট সূত্র ও গণমাধ্যম থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে”

কে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কাজে সম্পৃক্ত না করার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক এক বৈঠকে র‍্যাবের কাউকে রাখা হয়নি বলেও তথ্য আসছে।

বৈঠকে সেনাবাহিনীর সদস্যদের বিশ্রামের প্রয়োজনে সাময়িকভাবে তাঁদের মাঠ থেকে তুলে আনার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সেনাসদস্যদের মাঠ থেকে উঠিয়ে আনা যেতে পারে। তফসিল ঘোষণার পর আবার তাঁদের মাঠে নামানো যেতে পারে। অবশ্য আগামী এক মাস দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে, তা দেখে সেনাসদস্যের তুলে আনার সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৈঠকটি অনুষ্ঠিত হয় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বিগত তিনটি নির্বাচনে র‍্যাবের বিতর্কিত ভূমিকার কারণে আগামী নির্বাচনে তাদের না রাখার বিষয়ে চিন্তাভাবনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জনপ্রশাসন সচিবসহ নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১১ জন সচিব উপস্থিত ছিলেন। এতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড এবং আনসার ও ভিডিপিকে আমন্ত্রণ জানানো হয়। র‍্যাবকে আমন্ত্রণ জানানো হয়নি। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বিগত তিনটি নির্বাচনে র‍্যাবের বিতর্কিত ভূমিকার কারণে আগামী নির্বাচনে তাদের না রাখার বিষয়ে চিন্তাভাবনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে সেনাসদস্যদের বিশ্রামের জন্য সাময়িকভাবে তাঁদের তুলে নেওয়ার প্রস্তাবের বিষয়টি দুটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে গত বছরের ১৯ জুলাই দিবাগত রাতে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে বিক্ষোভ বাড়তে থাকে। সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে অস্বীকৃতি জানায়। পরে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়।

একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সেনাসদস্যরা টানা মাঠে দায়িত্ব পালনের কারণে ক্লান্ত। নির্বাচনেও তাঁদের দায়িত্ব পালন করতে হবে। এ কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টা সাময়িকভাবে তাঁদের মাঠ থেকে তুলে আনার প্রস্তাব দিয়েছেন।

সেই থেকে এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে। সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সেনাসদস্যরা টানা মাঠে দায়িত্ব পালনের কারণে ক্লান্ত। নির্বাচনেও তাঁদের দায়িত্ব পালন করতে হবে। এ কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টা সাময়িকভাবে তাঁদের মাঠ থেকে তুলে আনার প্রস্তাব দিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকালের বৈঠকে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। সূত্র জানায়, তিনি বৈঠকে নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং কর্মকর্তাদের বড় ভূমিকার কথা উল্লেখ করে প্রত্যেককে একজন করে নিরাপত্তারক্ষী (গানম্যান) দেওয়ার প্রস্তাব দেন। তবে নির্বাচনের সময় এত বিপুলসংখ্যক নিরাপত্তারক্ষী দেওয়া সম্ভব নয় বলে কেউ কেউ মত দেন।

বৈঠকে নির্বাচনের দিন কেন্দ্রে ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের জন্য আলাদা বুথ করার সিদ্ধান্তের বিষয়টি আলোচনা হয়। আরও আলোচনা হয় যে নির্বাচনে যাঁরা দায়িত্ব পালন করবেন, তাঁদের প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে প্রশিক্ষণের সম্মানী না দেওয়ার প্রস্তাব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাঁর মত, বিগত তিনটি নির্বাচনে প্রশিক্ষণের নামে সম্মানী দিয়ে কর্মকর্তাদের অতি উৎসাহী করে ফেলা হয়েছে।

সূত্র জানিয়েছে, বৈঠকে একজন সচিব বলেন, নির্বাচনের আগের রাতে কিংবা নির্বাচনের দিন সকালে রাজনৈতিক দলগুলো পোলিং এজেন্টদের নাম দিয়ে থাকে। এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে পোলিং এজেন্টের নাম দিতে হবে নির্বাচনের বেশ আগে। এবং পোলিং এজেন্ট কিছুতেই নির্বাচনের দিন চা-বিস্কুট খাওয়ার নামে বাইরে যেতে পারবেন না। তাঁদের সব আয়োজন বুথের মধ্যে রাখতে হবে।

নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন লটারির মাধ্যমে করার প্রস্তাব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সূত্র জানায়, তখন জনপ্রশাসনসচিব কিছু বলেননি। শুধু বলেছেন, ডিসি পদায়নে তাঁর কাছে ব্যাপক তদবির আসছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেন, ডিসি পদায়নে তাঁর কাছেও তদবির আসছে। তদবির ঠেকাতে লটারি বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মত দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নির্বাচনে পুলিশের পক্ষপাত ঠেকাতে সরকার কী করবে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। একই সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা নেওয়া হবে। আশা করা হচ্ছে, এবার নির্বাচন সুষ্ঠু হবে।

বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে লটারির মাধ্যমে এসপি ও ওসির পদায়ন করা হবে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন যদি কাউকে বদলি ও পদায়নের প্রয়োজন মনে করে, তারা সেটা করবে। তিনি বলেন, যেকোনো জাতীয় সংসদ নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও এবং ওসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নির্বাচনের সময় দেখা যায় প্রার্থীরা তাঁদের আসনে পছন্দের ডিসি, এসপি কিংবা ওসিকে পদায়ন করতে চান। কিন্তু এবার সিদ্ধান্ত হয়েছে গণমাধ্যমকে ডেকে সবার সামনে লটারি করা হবে। ওসির সংখ্যা যেহেতু বেশি, তাই একটি বিভাগ ধরে ধরে লটারির মাধ্যমে পদায়ন করা হবে।

সূত্র জানিয়েছে, বৈঠকে একজন সচিব বলেন, নির্বাচনের আগের রাতে কিংবা নির্বাচনের দিন সকালে রাজনৈতিক দলগুলো পোলিং এজেন্টদের নাম দিয়ে থাকে। এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে পোলিং এজেন্টের নাম দিতে হবে নির্বাচনের বেশ আগে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এবারের নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে একটি করে ‘বডি অন’ ক্যামেরা থাকবে। সেটা থাকবে ওই কেন্দ্রে পুলিশের জ্যেষ্ঠ সদস্যের কাছে।

বৈঠকে আলোচনা হয়, নির্বাচনের আগে ‘বডি অন ক্যামেরা’ ও ‘সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরাসহ অন্যান্য উপকরণ কেনাকাটা সরকারি ক্রয়বিধিমালা অনুসরণ করতে গেলে অনেক সময় লেগে যাবে। তবে এ নিয়ে করণীয় ঠিক করতে আরও আলোচনা হবে।

নির্বাচনে পুলিশের পক্ষপাত ঠেকাতে সরকার কী করবে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। একই সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা নেওয়া হবে। আশা করা হচ্ছে, এবার নির্বাচন সুষ্ঠু হবে।

বিশেষ দ্রষ্টব্য: সংশ্লিষ্ট সূত্র ও গণমাধ্যম থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু