বেলকুচিতে ২৪ গণ-অভ্যুত্থানের বর্ষপূর্ত্তে বিজয় র্যালি ও গণমিছিল
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ২৪’ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বিকেলে বেলকুচি উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে শেরনগর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব আমিরুল ইসলাম খান আলীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল কায়েস, জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত, আকছেদ আলী প্রামাণিক।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, সাবেক সাধারন সম্পাদক ভিপি মোকলেছুর রহমান।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুল আমীন রিজন, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর আলম,,শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার, সদস্য সচিব খায়রুল ইসলাম আইয়ুব, জেলা ছাত্রদলের সহ সভাপতি তারেক আরফান, ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার হোসেনসহ বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই-আগস্টের শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা।”
তারা আরও বলেন, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল এক নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন। সেই চেতনা নিয়ে আজকের তরুণদের রাজপথে নামতে হবে।”
পরে গণমিছিলটি বর্ণাঢ্য পরিবেশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পুরো কর্মসূচি ছিল উৎসবমুখর এবং দৃঢ় রাজনৈতিক অঙ্গীকারে পরিপূর্ণ।




আপনার মতামত লিখুন