বেলকুচিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বেলকুচিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম, সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন আকন্দ, থানা বিএনপির সাবেক সদস্য হাফিজ শেখ, সাবেক দপ্তর সম্পাদক মজনু শিকদার,, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার,পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি-র সাবেক সভাপতি হাজী শেখ হাফিজ উদ্দিন, জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, বিপ্লব সরকার, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও ভিপি মোকলেছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, , উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামানিক, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খায়রুল ইসলাম আইয়ুব, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ সরকার উপজেলা ,তাঁতীদলের সভাপতি শাহাআলম মন্ডল, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক ফরিদ আহমদসহ বিভিন্ন অংগসমূহের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন