কাদের সিদ্দিকীর বাড়িতে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
টাঙ্গাইলে আলোচিত-সমালোচিত বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর উদ্যোগে নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়, শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ মাগরিব বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কাদের সিদ্দিকী শহরের নিজ বাসভবন সোনার বাংলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর বিভিন্ন অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তার দলের লোকজন অংশ নেন। পরে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ছিল। এছাড়া আর কোথাও আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
কাদের সিদ্দিকীর বাড়িতে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
টাঙ্গাইলে আলোচিত-সমালোচিত বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর উদ্যোগে নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়, শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ মাগরিব বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কাদের সিদ্দিকী শহরের নিজ বাসভবন সোনার বাংলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর বিভিন্ন অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তার দলের লোকজন অংশ নেন। পরে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ছিল। এছাড়া আর কোথাও আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…