অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, বেতন ৫৫ হাজার

অনলাইন নিউজ ডেস্ক
২০ আগস্ট ২০২৫ ১০:০৩ এএম
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, বেতন ৫৫ হাজার

সাউথইস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক লিমিটেড

পদের নাম: প্রবেশনারি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও লোকপ্রশাসন বিষয়ে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪-এর স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.২৫ থাকতে হবে।

অভিজ্ঞতা: নিষ্প্রয়োজন

বেতন: নির্বাচিত প্রার্থীদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। এর মধ্যে প্রথম বছরে বেতন ৫৫ হাজার টাকা এবং দ্বিতীয় বছরে বেতন ৬০ হাজার টাকা। সফলতার সঙ্গে শিক্ষানবিশকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে পদোন্নতি হবে এবং বেতন হবে ৭৫ হাজার টাকা।

চাকরির ধরন: নির্ধারিত নয়

বয়স: সর্বোচ্চ ৩০ বছর, তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: নির্ধারিত নয়

আবেদনের নিয়ম: আগ্রহীরা লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর, ২০২৩

সূত্র: সাউথইস্ট ব্যাংক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...