মিথ্যা অপপ্রচার দাবি করে দুমকীতে গণঅধিকার পরিষদের প্রতিবাদ

অনলাইন নিউজ ডেস্ক
২৯ আগস্ট ২০২৫ ৫:২৬ পিএম
মিথ্যা অপপ্রচার দাবি করে দুমকীতে গণঅধিকার পরিষদের প্রতিবাদ

দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকানের কথিত দুর্নীতির প্রতিবাদ করায় উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ মুন্না জহিরের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহআলম সিকদার, দুমকি উপজেলা সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন জুয়েল, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির মোল্লা, দুমকি উপজেলা সভাপতি সুবর্ণা রশিদ, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সোহেল, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আক্তারুজ্জামান মিশু, সাধারণ সম্পাদক তানভীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ মুন্না জহির বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টির মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি ও বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকান দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। ২০২৪ সালে তিনি ইউনিয়নের রাস্তার ইট তুলে নিজের বাড়িতে নিয়ে যান। আমি তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করেছেন।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,
“আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এ বিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকান অভিযোগ অস্বীকার করে বলেন, “মুন্না জহির বিভিন্ন সময় আমার কাছে অনৈতিক সুবিধা দাবি করেছে। আমি তা পূরণ না করায় সে ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে আমার ওপর হামলা চালিয়েছে।”

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...