ছাদ থেকে ফেলে দেওয়া ওই শিক্ষার্থী শিবির নেতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দিয়েছে স্থানীয়রা। রবিবার (৩১ আগস্ট) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, আহত ওই শিক্ষার্থীর নাম মো. রাজিউর রহমান রাজু।
তিনি বিশ্ববিদ্যালয়ের ৫৮তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও কলা অনুষদ শাখার শিবিরের সাথী।
তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন। মাসুম সরকার সজীব নামে এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন, ‘আমার বন্ধু ও কলা অনুষদ শাখার সাথী মো. রাজিউর রহমান রাজুকে এখনো উদ্ধার করা যায়নি।’
মো. শাহ আলম নামে একজন ফেসবুকে লেখেন, ‘আমার বন্ধু মো. রাজিউর রহমান রাজুকে (আমার এলাকার বালিয়াডাঙ্গী) বাঁচাতে গেলে, বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, বড় ভাই আশরাফুল আলম এবং আমাকে কোপ মারতে আসছিল।
তারা আমাদেরকে রামদা দিয়ে ঘিরে রাখছিল। কোনোমতে আমরা সেখান থেকে চইলা আসি।’
সম্পর্কিত খবর
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ…
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাজধানী থেকে আরো এক আ.লীগ এমপি গ্রেপ্তার

আরও পড়ুন
ছাদ থেকে ফেলে দেওয়া ওই শিক্ষার্থী শিবির নেতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দিয়েছে স্থানীয়রা। রবিবার (৩১ আগস্ট) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, আহত ওই শিক্ষার্থীর নাম মো. রাজিউর রহমান রাজু।
তিনি বিশ্ববিদ্যালয়ের ৫৮তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও কলা অনুষদ শাখার শিবিরের সাথী।
তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন। মাসুম সরকার সজীব নামে এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন, ‘আমার বন্ধু ও কলা অনুষদ শাখার সাথী মো. রাজিউর রহমান রাজুকে এখনো উদ্ধার করা যায়নি।’
মো. শাহ আলম নামে একজন ফেসবুকে লেখেন, ‘আমার বন্ধু মো. রাজিউর রহমান রাজুকে (আমার এলাকার বালিয়াডাঙ্গী) বাঁচাতে গেলে, বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, বড় ভাই আশরাফুল আলম এবং আমাকে কোপ মারতে আসছিল।
তারা আমাদেরকে রামদা দিয়ে ঘিরে রাখছিল। কোনোমতে আমরা সেখান থেকে চইলা আসি।’
সম্পর্কিত খবর
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার…
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে…