সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ খ্রিঃ এর শুভ উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধন শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত , গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, জেলা ক্রীড়া সংস্থার পতাকা, অলিম্পিক পতাকা সহ অন্যান্য পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন উড্ডয়ন করা হয়।
এরপর অতিথিদের আসন গ্রহণ সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়। অতিথিদের উদ্বোধনী ঘোষণা পর খেলোয়াড়দের পরিচিতি শেষে খেলা শুরু করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে-
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে বর্ণিল আয়োজনে, উক্ত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলার উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এ উদ্বোধনী খেলার সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও টুর্নামন্টে পরিচালনা কমিটির আহবায়ক গণপতি রায়।
এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার সহ অন্যান্যরা, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল,জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ আলী আলম, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপি’র সহ সভাপতি রকিবুল হাসান রতন,বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনের ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও মুনতাসীর মেহেদী হাসান প্রমুখ ।
এ উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে, সিরাজগঞ্জ পৌরসভা বনাম সিরাজগঞ্জ সদর উপজেলা। এতে খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে ১-০ গোলে সিরাজগঞ্জ সদর পৌরসভা জয়ী হয়েছে। নির্ধারিত ৭০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র ছিলো। দ্বিতীয়ার্ধে পৌরসভার পক্ষে একমাত্র গোলটি করেন, বিদেশি নাইজেরিয়ান খেলোয়াড় সোলাইমান চিল্লা( ১৯)। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলার অধিনায়ক গোলকিপার শাহিন রেজা ( ২৩)। ধারাবিবরণীতে ছিলেন, খোরশেদ রায়হান ও মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। খেলা পরিচালনা করেন, শাওন ফারুক, চঞ্চল, হাফিজুল ইসলাম হাফিজ।
বর্ণিল সাজে সজ্জিত ও গ্যালারী পূর্ণ দর্শকদের উপস্থিতি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে’র ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ ডিসপ্লে সহ দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয় ।
টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলা ও সদর পৌরসভা মোট ১০টি দল নকআউট পদ্ধতিতে অংশ নিচ্ছে।





আপনার মতামত লিখুন