খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৭ অপরাহ্ণ
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব

ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানের একমাত্র গ্রহণযোগ্য উপায় দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর এ লক্ষ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে একটি বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের।

সৌদি আরবের শীর্ষ এই কূটনীতিক বলেছেন, ফিলিস্তিন-ইসরাইল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে—এই দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে।

ফয়সাল বিন ফারহান বলেন, ‘আমরা যা করার চেষ্টা করছি তা হলো- দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিসহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন।’

তিনি জানান, সৌদি আরব এবং মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস (ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়), কায়রো, অসলো, আম্মান এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বুঝতে ব্যর্থ হয়েছি যে, কীভাবে যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র বিকল্প হতে পারে? আমাদের সামনে অন্যান্য বিকল্প থাকতে হবে এবং তাই আমি যুদ্ধবিরতি এবং কূটনীতির বিজয়ের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।’

প্রিন্স ফারহান বলেন, ‘আমরা যুদ্ধ শুরুর পর থেকে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি—যখনই আমাদের বলা হয় আমরা গাজায় যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছেছি, তখনই আর তা ঘটে না।’

তিনি বলেন, ‘একইভাবে, যখন আমরা আমাদের অংশীদারদের সঙ্গে লেবাননের ক্ষেত্রে যুদ্ধবিরতির জন্য একটি অত্যন্ত সুনির্দিষ্ট আহ্বানে একসঙ্গে কাজ করছিলাম, তখন আমাদের ধারণাটি গ্রহণযোগ্য ছিল, কিন্তু এখন আমরা জানতে পারছি যে, না, এটি গ্রহণযোগ্য হয়নি।’

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
১
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড