শিবির প্যানেলের বাজিমাত
ডাকসু নির্বাচন ২০২৫: ২৮ পদে কারা কোনটিতে জয়ী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ২০২৫ সালের ডাকসু নির্বাচন ছিলো সবচেয়ে আলোচিত। স্বৈরাচার বিদায়ের পর সম্পূর্ণ নিরপেক্ষভাবে আয়োজিত এই ডাকসু নির্বাচন ইতোমধ্যে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। কেননা এবারের ডাকসু নির্বাচনে প্যানেল সহ বিশাল জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যজোট। ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ৩ টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকপদসহ (এজিএস) ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি।
“”ডাকসুতে কোন পদে কারা জয়ী হলেন দেখে নেওয়া যাক এক নজরে””
যেসব পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী:
সহ-সভাপতি (ভিপি)⇨আবু সাদিক কায়েম
সাধারণ সম্পাদক (জিএস) —এস এম ফরহাদ
সহসাধারণ সম্পাদক (এজিএস)—মুহা মহিউদ্দীন খান
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার
কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক—উম্মে ছালমা
আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান
ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন
ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—এম এম আল মিনহাজ
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া

যেসব পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয়ী:
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক-সানজিদা আহমেদ তন্বি
সমাজসেবা সম্পাদক-যুবাইর বিন নেছারী
এছাড়াও সদস্যপদে নির্বাচিত হয়েছেন আনুপাতিক হারেই। যা ডাকসুর ইতিহাসে একটি রেকর্ড।




আপনার মতামত লিখুন