পাবলিক সার্ভিস কমিশনকে বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল: আইন উপদেষ্টা
দেশের মতো সরকারি কর্মকমিশন (পিএসসি) পরীক্ষাকেও নিজেদের বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পিএসসি আয়োজিত সরকারী কর্ম কমিশনের প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল পিএসসি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি খাতেও নতুন নতুন কর্মসংস্থানের প্রত্যাশার কথা জানান।
সেমিনারের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সফট ও মোরাল ট্রেনিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। সৎ মানুষ তৈরি করতে না পারলে দেশ এগোবে না।
একই সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশের মৌলিক পরিবর্তনের জন্য অল্প সময় যথেষ্ট নয়। তারপরও দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর
টাঙ্গাইল শাড়ির জিআই বিতর্কে বাংলাদেশের আবেদন শুনবে ভারতের আদালত
পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত
জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী
আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি

আরও পড়ুন
পাবলিক সার্ভিস কমিশনকে বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল: আইন উপদেষ্টা
দেশের মতো সরকারি কর্মকমিশন (পিএসসি) পরীক্ষাকেও নিজেদের বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পিএসসি আয়োজিত সরকারী কর্ম কমিশনের প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল পিএসসি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি খাতেও নতুন নতুন কর্মসংস্থানের প্রত্যাশার কথা জানান।
সেমিনারের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সফট ও মোরাল ট্রেনিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। সৎ মানুষ তৈরি করতে না পারলে দেশ এগোবে না।
একই সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশের মৌলিক পরিবর্তনের জন্য অল্প সময় যথেষ্ট নয়। তারপরও দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর
টাঙ্গাইল শাড়ির জিআই বিতর্কে বাংলাদেশের আবেদন শুনবে ভারতের…
পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত
জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন…
জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র :…