পদ্মার এক ঢাই মাছ বিক্রি হলো ১ লাখ ৪ হাজার টাকায়

অনলাইন নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫ ২:১৩ পিএম
পদ্মার এক ঢাই মাছ বিক্রি হলো ১ লাখ ৪ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় বিশাল ঢাই মাছ। মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম। উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে এক লাখ ৩ হাজার ৯৬০ টাকায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে জেলে জীবন হালদার সঙ্গীদের নিয়ে পদ্মায় চরকর্নেশনা কলাবাগান এলাকায় জাল ফেলেন। ফজরের আজানের আগে জাল তোলার সময় বিরল প্রজাতির বড় ঢাই মাছ তাদের জালে আটকা পড়ে। পরে সকালেই মাছটি দৌলতদিয়া মাছ বাজারে আনু খাঁর আড়তে নিয়ে আসেন তার ছেলে।

উন্মুক্ত নিলামে মাছটি কেজিপ্রতি ৪ হাজার ৬০০ টাকা দরে কিনে নেন স্থানীয় ব্যবসায়ী শাজাহান শেখ।

তিনি বলেন, ঢাই মাছ খুব সুস্বাদু হওয়ায় এর চাহিদা বেশি। ইতোমধ্যে বিক্রির জন্য রাজধানীসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, এ ধরনের বড় ঢাই মাছ এখন খুবই বিরল। সাধারণত এত বড় আকারের ঢাই মাছ ধরা পড়ে না। তাই এর বাজারদরও বেশি।তাই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...