ফেইসবুকে মহানবী (সঃ) নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

অনলাইন নিউজ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫ ৬:০৪ পিএম
ফেইসবুকে মহানবী (সঃ) নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে মহসিন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আছাদপুর ইউনিয়নের আছাদপুর গ্রামের ফকির বাড়ির আলেকশাহর ছেলে।

জানা গেছে, মহসিন “বেমজা মহসিন” নামক এই ফেসবুক আইডি থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৫২ মিনিটে মহানবী (সঃ) নিয়ে কটুক্তি ও সম্মান অবমাননা করে পোস্ট দেন। পোস্ট টি হুবহু তুলে ধরা হলো – যারা আউলিয়া তাদের পুত্র সন্তান হয়, যারা দেউলিয়া তাদের কন্যা সন্তান হয়, নবী মোহাম্মদ খুব খারাপ মানুষ ছিলেন তাই তার পুত্র সন্তান হয়নি, বর্তমান পীর সাহেব নবীর চেয়ে বেশি পবিত্র, তাই তাদের পুত্র সন্তান হইছে।

এর আগে গত ২৯ আগস্ট একই আইডি থেকে মহসিন আরেকটি পোস্ট করেন। সেই পোস্টে সে লেখে “আছাদপুর ফকির বাড়িতে, দানবাক্স চুরি হইছে, মাজারে গেইটে, ঘরে তালা লাগানো অবস্থায় চুরি হচ্ছে, ভাবতে অবাক লাগে এই চুরি কি আল্লাহ করেছে নাকি অন্য কিছু।

এই পোস্টের পরই আলেম সমাজ ও মুসলিম জনতা ফুঁসে উঠে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করে হোমনা থানায় নিয়ে আসে। এসময় আলেম সমাজ ও মুসলিম জনতা থানায় এসে জড়ো হতে থাকে ও মহসিনের ফাঁসি চেয়ে বিক্ষোভ শুরু করে। তবে পুলিশের তৎপরতায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মহানবী (সঃ) নিয়ে কটুক্তিকারী মহসিনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে শরিফুল নামের এক ব্যাক্তি বাদী হয়ে থানায় মামলা করছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...