মামলা তুলে নিতে বাদীকে জান-মাল ও হত্যার হুমকি, আদালতে ১০৭ ধারায় মামলা
খালার সাথে ষড়যন্ত্র করে এতিমের জমি জবরদখলের ষড়যন্ত্রের প্রতিবাদ ও বেধড়ক মারধরের ঘটনায় আদালতের দারস্থ হয়ে ন্যায় বিচারের আশায় মামলা করে এখন বিপদে পড়েছেন ভুক্তভোগী। আদালতে গিয়ে বাদী শিরিন বেগম জমির উপর ১৪৫ ধারায় মামলা করেন এবং মা-বোনকে মারধরের কারণে ৩২৩/৩৪১/৩৫৪/৫০৯(||)/১০৯ ধারায় গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি তারিখে ভুক্তভোগী আদালতে আরও একটি মামলা দায়ের করেন।
এরপরই বাধে বিপত্তি। মামলা করে বাদী তার নিজ বাড়িতে গেলেই শুরু হয় চতুর্মুখী আক্রমণ। মামলা তুলে নিতে বাদীকে সকল আসামীরা বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার সময় দেশীয় অস্ত্র সমেত এই বলে হুমকি দেয় যে, “রাজশাহী কোর্টে তুই ২ টা মামলা করেছিস। তোর কোর্টের বাবারা সবসময় তোকে পাহারা দিবে ? কালকেই যদি সব মামলা তুলে না নিস, তাহলে তোকে জবাই করে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিব।”
এমতাবস্থায় বাদী শিরিন বেগম (৪৬) ও তার পরিবারের ভুক্তভোগী সদস্যরা জানমাল ও জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন। তারা নিজ বাড়িতে যেতেও ভয় পাচ্ছেন।
মূলত রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড়ে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা গোলেনুর এর জমি তার মেয়ে সেলিনা বেগম ও নাতি নিরব গ্যাংদের চক্রান্তে প্রকৃত ওয়ারিশদের বঞ্চিত করে জোরপূর্বক লিখে নেয়ার অপচেষ্টার ফলশ্রুতিতে এই সমস্যার সূত্রপাত। ভুক্তভোগী এতিম ও অসহায় আন্নি, শিরিন বেগম সহ বঞ্চিতরা আদালতের দারস্থ হয়। তথ্য-প্রমাণ, প্রকাশিত সংবাদ, স্বাক্ষ গ্রহণ শেষে রাজশাহীর বিজ্ঞ আদালত বাদীর মামলা গ্রহণ করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, মোসাঃ শিরিন বেগম (৪৬), পিতা- মৃত নওসাদ আলী @ নওসের আলী মন্ডল, স্বামী- মোঃ আনোয়ার মুকিত, বর্তামান সাং- ৪৪, কাশিয়াডাঙ্গা, থানা- কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী- বাদী হয়ে ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি তারিখে আদালতে মামলা দায়ের করেন।
আসামিগণ-
১.মোসাঃ সেলিনা বেগম (৫৫), পিতা- মৃত নওসাদ আলী @ নওসের আলী মন্ডল, বর্তমান স্বামী- মোঃ নুর ইসলাম, প্রাক্তন স্বামী- মৃত সুবেদ আলী
২.মোসাঃ শাহানাজ বেগম (৫২), পিতা- মৃত নওসাদ আলী @ নওসের আলী মন্ডল,
৩.মোঃ জনি (২৭), পিতা- মৃত সুবেদ আলী,
৪.মোঃ আজানুর (৩৩), পিতা- মৃত সুবেদ আলী,
৫.মোসাঃ হাজেরা খাতুন (২০), পিতা- মৃত নাসির উদ্দিন হীরা
৬.মোঃ নিরব (২৬), পিতা- মোঃ আনোয়ার মুকিত,
৭.মোসাঃ আঁখি বেগম (২১), স্বামী মোঃ নিরব – সর্বসাং- ৪৪, কাশিয়াডাঙ্গা, থানা- কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী।
জেলা- রাজশাহী, উপজেলা- পবা এর মধ্যে নালিশী সম্পত্তির তফশিল সমূহ:
তফশিল ক: মৌজা- গোয়ালপাড়া, আর.এস-১১, দাগ নং- ৭২/২৮৪, রকম- বাড়ী, পরিমাণ- ৩.২৮১২ শতাংশ এর কাতে
তফশিল খ: মৌজা- গোবিন্দপুর, আর.এস- ৮৩, দাগ নং- ১৬৮, রকম- আম বাগান, পরিমাণ- ৪.৮০০ শতাংশ
তফশিল গ: মৌজা- মধুপুর, খতিয়ান- প্রস্তাবিত ১১৩০, দাগ নং- ১৬৬৯, রকম- ধানী, পরিমাণ- ৬.৬০ শতাংশ।
উপরোক্ত তফশিল কৃত জমি-জমা নিয়েই মূলত বাদী ও অন্যান্য ওয়ারিশদের মারধর, হুমকি শুরু হয়। এর ফলশ্রুতিতেই বাদী আদালতে মামলা দায়ের করেন। বাদীকে মামলা তুলে নিতে হুমকির বিষয়ে জানতে আসামীদের সাথে যোগাযোগ করলে, তারা সকল অপরাধ অস্বীকার করেন এবং সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
উল্লেখ্য, উপরোক্ত হুমকির পরিপ্রেক্ষিতে বাদী শিরিন বেগম (৪৬) আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আদালতে ১০৭ ধারায় মামলা দায়ের করেন।





আপনার মতামত লিখুন