খুলনায় মন্নুজান-কামালসহ ৪৩ জনের নামে মামলা
খুলনার আড়ংঘাটা থানা বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ ৪৩ জনের নামে মামলা হয়েছে।
আড়ংঘাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নারায়ণ মিশ্র বাদী হয়ে আড়ংঘাটা থানায় এ মামলা করেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন বলেন, গত ৪ আগস্ট আড়ংঘাটা থানা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৩ জনের নামে বৃহস্পতিবার এ মামলা হয়েছে। এ মামলায় আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- দিঘলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, আওয়ামী লীগ নেতা মো. দাউদ হায়দার, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাসেল জামান।
এছাড়াও খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক ও যোগীপোল ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, সাবেক ১নং ওয়ার্ড কমিশনার মো. শাহাদাৎ হোসেন মিনা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাই ও তার ব্যক্তিগত সহকারী শাহাবুউদ্দিন আহমেদ।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায়…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের বিচারিক ক্ষমতা…

আরও পড়ুন
খুলনায় মন্নুজান-কামালসহ ৪৩ জনের নামে মামলা
খুলনার আড়ংঘাটা থানা বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ ৪৩ জনের নামে মামলা হয়েছে।
আড়ংঘাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নারায়ণ মিশ্র বাদী হয়ে আড়ংঘাটা থানায় এ মামলা করেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন বলেন, গত ৪ আগস্ট আড়ংঘাটা থানা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৩ জনের নামে বৃহস্পতিবার এ মামলা হয়েছে। এ মামলায় আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- দিঘলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, আওয়ামী লীগ নেতা মো. দাউদ হায়দার, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাসেল জামান।
এছাড়াও খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক ও যোগীপোল ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, সাবেক ১নং ওয়ার্ড কমিশনার মো. শাহাদাৎ হোসেন মিনা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাই ও তার ব্যক্তিগত সহকারী শাহাবুউদ্দিন আহমেদ।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের…
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি…
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪…
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের…
