খুঁজুন

আতঙ্ক ছড়াচ্ছে ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমার টিজার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
আতঙ্ক ছড়াচ্ছে ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমার টিজার

প্রকাশ্যে এসেছে বহুল ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমার ট্রেলার। এর প্রতিটি দৃশ্য সবার মনে আতঙ্ক ছড়াচ্ছে। একদিকে গা ছমছমে পরিবেশে নূপুরের শব্দ। ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমায় বিদ্যা বালান থাকছেন তা আগেই ভক্তরা জেনেছেন। তখন থেকেই চমকের অপেক্ষায় ছিলেন দর্শক ও অনুরাগীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) চমক দেখা গেছে।

টিজারেই গায়ে কাঁটা ধরিয়ে দিলেন বিদ্যা বালান। ‘রুহ বাবা’ রূপে কার্তিক আরিয়ানও নিজেকে উপভোগ্য রূপে তুলে ধরছেন।

‘ভুলভুলাইয়া’ সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটির কথা উঠলেই বিদ্যা বালানের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবেই। সিনেমাটিতে বিদ্যা বালানের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের আসল শক্তি। এমনকী কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবাণীর ‘ভুলভুলাইয়া-২’ সিনেমাতেও এসেছিল মঞ্জুলিকার গল্প।

কিন্তু সে সিনেমা অভিনয় করেছিলেন টাবু। তবে ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমায় এবার বড় চমক নিয়ে আসছেন নির্মাতা অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে যে বিদ্যা আবারও চমক দেখাবেন প্রথম টিজারেই প্রমাণ পাওয়া গেছে।

ভয় জাগানিয়া গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল। সেখানে ঘটছে একের পর এক ভৌতিক কাণ্ড-কারখানা। রয়েছে অভিশপ্ত এক অতীত। আর ঠিক সেই প্রেক্ষাপটেই ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানের আবির্ভাব ঘটে। এবারের শিল্পী নির্বাচনে যেমন চমক দেখা যাচ্ছে, তেমনটি দর্শকদের জন্যও অপেক্ষা করছে গল্পের মজা।

সিনেমাটিতে রয়েছেন তৃপ্তি দিমরিও রয়েছে। অন্যদিকে মাধুরী দীক্ষিত অতিথি শিল্পী হিসেবে থাকছেন। চলতি বছর দিওয়ালির সময়ে ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমাটি ‍মুক্তি পাচ্ছে। এটি বক্স অফিসে কাঁপন ধরাতে টিজার দেখেই বোঝা যাচ্ছে।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক