গুলশান থেকে সাবেক মন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, কিছু বিষয়ে সংশ্লিষ্টতার জন্য তাকে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেফতার দেখানো হবে।
গত বছরের ১৯ অক্টোবর দিবাগত রাতে জুলাই-অগাস্টের গণআন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার হন সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় তিনি আসামি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এদিকে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতার পটপরিবর্তনের পরেই কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
গুলশান থেকে সাবেক মন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, কিছু বিষয়ে সংশ্লিষ্টতার জন্য তাকে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেফতার দেখানো হবে।
গত বছরের ১৯ অক্টোবর দিবাগত রাতে জুলাই-অগাস্টের গণআন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার হন সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় তিনি আসামি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এদিকে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতার পটপরিবর্তনের পরেই কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…