ইসরাইলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসারুল্লাহ নিহত
লেবাননের রাজধানী বৈরুতে রাতভর ইসরাইলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে জানায় যে, ইসরাইলের বিমান হামলায় তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহিদ হয়েছেন।
এর আগে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৭ মিনিটে সামাজিকমাধ্যমে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা।
শুক্রবার বৈরুতের দাহিয় এলাকায় ইসরাইলের তীব্র বিমান হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।
এদিকে হিজবুল্লাহ প্রধানের নিহতের এ সংবাদ হিজবুল্লাহ এবং তার অনুসারীদের জন্য অত্যন্ত শোকের এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
ইসরাইলের সঙ্গে লেবাননের চলমান সংঘর্ষের মধ্যে নাসরুল্লাহর মৃত্যু এ অঞ্চলে নতুন করে সংঘাতের শঙ্কা সৃষ্টি করতে পারে।
হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে, তারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে এবং গাজা ও ফিলিস্তিনকে সমর্থন দেওয়াসহ লেবাননকেও রক্ষা করবে।
সম্পর্কিত খবর
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’
গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়
ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ

আরও পড়ুন
ইসরাইলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসারুল্লাহ নিহত
লেবাননের রাজধানী বৈরুতে রাতভর ইসরাইলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে জানায় যে, ইসরাইলের বিমান হামলায় তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহিদ হয়েছেন।
এর আগে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৭ মিনিটে সামাজিকমাধ্যমে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা।
শুক্রবার বৈরুতের দাহিয় এলাকায় ইসরাইলের তীব্র বিমান হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।
এদিকে হিজবুল্লাহ প্রধানের নিহতের এ সংবাদ হিজবুল্লাহ এবং তার অনুসারীদের জন্য অত্যন্ত শোকের এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
ইসরাইলের সঙ্গে লেবাননের চলমান সংঘর্ষের মধ্যে নাসরুল্লাহর মৃত্যু এ অঞ্চলে নতুন করে সংঘাতের শঙ্কা সৃষ্টি করতে পারে।
হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে, তারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে এবং গাজা ও ফিলিস্তিনকে সমর্থন দেওয়াসহ লেবাননকেও রক্ষা করবে।
সম্পর্কিত খবর
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে…
‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’
গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ…
ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০…
