জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
রোববার (৫ অক্টোবর) সকালে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন।
জামায়াতে ইসলামীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতি ভবিষ্যতে সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। একইসঙ্গে বাংলাদেশে-সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
বৈঠিকে সুইস রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার খালেদ চৌধুরী।
আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
রোববার (৫ অক্টোবর) সকালে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন।
জামায়াতে ইসলামীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতি ভবিষ্যতে সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। একইসঙ্গে বাংলাদেশে-সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
বৈঠিকে সুইস রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার খালেদ চৌধুরী।
আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…