সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশের ওপর নতুন নিষেধাজ্ঞা
জনশৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশে সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রাসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, গণজমায়েত ও অবস্থান ধর্মঘটসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হলো।
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকায় সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হলো।
এছাড়া, বিভিন্ন দাবি-দাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায়…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের বিচারিক ক্ষমতা…

আরও পড়ুন
সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশের ওপর নতুন নিষেধাজ্ঞা
জনশৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশে সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রাসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, গণজমায়েত ও অবস্থান ধর্মঘটসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হলো।
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকায় সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হলো।
এছাড়া, বিভিন্ন দাবি-দাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের…
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি…
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪…
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের…
