খুঁজুন

জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ
জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল

হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম এখন ওপেন সিক্রেট। গত কয়েক মাস ধরে তাদের একাধিকবার ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে। এবার দুজনকে দেখা গেল সমুদ্রের মাঝখানে একটি বিলাসবহুল ইয়টে রোমান্টিক সময় কাটাতে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল প্রকাশিত ছবিতে দেখা যায়, ৪০ বছর বয়সী কেটি পেরি কালো রঙের সুইমসুট পরে নিজের ইয়ট ‘কারাভেল’-এর ডেকে বসে আছেন। পাশে ৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো—শার্টবিহীন, পরনে শুধু জিনস। দুজনকে সেখানে গভীর চুম্বনে লিপ্ত অবস্থায় দেখা গেছে।

অন্য কয়েকটি ছবিতে ট্রুডোকে দেখা যায় পেরির কোমর জড়িয়ে ধরে আছেন। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে এক পর্যটকের ক্যামেরায় মুহূর্তগুলো ধরা পড়ে।

এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইল-কে বলেন, ‘তারা একটি পর্যটক নৌকার কাছে এসে থামেন। এরপর হঠাৎ একে অপরকে চুম্বন করতে শুরু করেন। প্রথমে চিনতে পারিনি, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটু দেখে নিশ্চিত হই।’

পেরি ও ট্রুডোর সম্পর্কের গুঞ্জন শুরু হয় গত জুলাইয়ে, যখন তাদের মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেতে দেখা যায়। এরপর তারা মাউন্ট রয়্যাল পার্কে হেঁটে বেড়াতেও ধরা পড়েন। ট্রুডোকে পরবর্তী সময়ে কেটি পেরির কানাডায় অনুষ্ঠিত লাইফটাইমস ট্যুরের কনসার্টেও দেখা যায়।

আগস্টে ডেইলি মেইল-এর এক সূত্র জানিয়েছিল, প্রচার আর মিডিয়ার অতিরিক্ত মনোযোগে নাকি তাদের সম্পর্ক কিছুটা ‘ঠান্ডা’ হয়ে গেছে। সূত্রের ভাষায়, ‘দুজনেই ব্যস্ত মানুষ। জুলাই পর্যন্ত নিয়মিত যোগাযোগ থাকলেও এখন সেটা কমে গেছে। হয়তো সম্পর্কের নতুনত্বটা কিছুটা ম্লান হয়েছে।’ তবে সাম্প্রতিক ছবিগুলো দেখে বোঝা যায়, তাদের সম্পর্ক এখনো অটুট।

কেটি পেরি এ বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টানেন। তাদের রয়েছে এক কন্যাসন্তান—ডেইজি ডাভ (৫)। অন্যদিকে জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি ২০২৩ সালে আলাদা হন। তাদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।

তবে সম্পর্ক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি কেটি পেরি বা জাস্টিন ট্রুডো।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক