খুঁজুন

বাংলাদেশ-ভারত ফাইনাল সোমবার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০১ পূর্বাহ্ণ
বাংলাদেশ-ভারত ফাইনাল সোমবার

দক্ষিণ এশিয়ায় ছেলেদের বয়সভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয় তার মধ্যে তিনটিতে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস আছে বাংলাদেশের। ২০১৫ সালে সাফ অনূর্ধ্ব-১৬, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৫ ও এই বছর আগস্টে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা উদযাপন করেছে লাল-সবুজ জার্সিধারী যুবারা।

অতৃপ্তি রয়ে গেছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে। এই একটি টুর্নামেন্টেই বাংলাদেশের শিরোপা নেই। যদিও ২০২২ সালে একবারই আয়োজন করা হয়েছিল বয়সভিত্তিক ফুটবলের অনূর্ধ্ব-১৭ ক্যাটাগোরির প্রতিযোগিতা।

শ্রীলংকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারতের কাছে ২-১ গোলে হেরে। প্রতিযোগিতার দ্বিতীয় আসরে বাংলাদেশ উঠেছে ফাইনালে। সোমবার ভুটানের থিম্পুতে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ফাইনাল খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ও ভারত এক গ্রুপে থাকায় দুই দলের দেখা হয়েছে একবার। গ্রুপ লড়াইয়ে বাংলাদেশ হেরেছিল ভারতের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে।

আগস্টে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পথে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল সেমিফাইনালে। ১-১ গোলে শেষ হওয়া ম্যাচে বাংলাদেশ টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছিল ভারতকে। সোমবার কি করবেন অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়রা?

ফাইনালের আগে বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু থিম্পু থেকে পাঠানো ভিডিও বার্তায় বলেছেন, ‘ভারত অবশ্যই ফেবারিট। তাতে কোনো সন্দেহ নেই। তবে আমি আমার দলের খেলোয়াড়দের নিয়ে গর্বিত। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে তারা।

এই জয়ে আমাদের আত্মবিশ্বাসও বাড়িয়েছে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সবকিছু আমাদের পরিকল্পনামতোই ছিল। তবে ৯০ মিনিটের পর গোল খেয়ে আমরা হেরেছিলাম। এ ম্যাচে আমাদের সেরাটাই দিতে হবে। এটা ফাইনাল ম্যাচ সবাই চাইবে সেরাটা দিতে। আমরা চাইবো, ভারতও চাইবে। আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তবে এটা কঠিন কাজ।’

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক