‘আমিরাতের সাথে সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই’
আমরা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শুধু অব্যাহত রাখা নয়, বরং এটিকে আরো এগিয়ে নিতে চাই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরি (অব.)।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাশিফ আলহামুদির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি নিরাপত্তা খাতসহ বিভিন্ন সেক্টরে আরো বেশি জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, জনশক্তি রপ্তানি বৃদ্ধি, দূতাবাস এলাকার নিরাপত্তা, ই-ভিসা খাতে কারিগরি সহযোগিতা-সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, গালফভুক্ত দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।
সম্পর্কিত খবর
‘মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক’
ছয় মাসে ৪ লাখেরও বেশি কর্মী বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন
ময়মনসিংহে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৪
চিঠিতে নয়, বাক্সে যায় আবেগ
সব বিভাগেই বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণ

আরও পড়ুন