ক্যান্টনমেন্ট থানা ‘শ্রমিক কল্যান ফেডারেশন’ এর অফিস উদ্বোধন
রাজধানীর ইসিবি চত্তরে ‘বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন’ ঢাকা ক্যান্টনমেন্ট থানার অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) থানা কার্যালয়ে এ উপলক্ষে থানার রুকন প্রার্থী ও বাছাইকৃত কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মোঃ মহিব্বুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিব্বুল্লাহ বলেন, সমাজের নিপীড়িত জনগণ আজ জামায়াতের মধ্যে তাদের মুক্তির আলো দেখতে পাচ্ছে। তাই তারা জামায়াতের সঙ্গে একাত্বতা পোষন করছে। ফলে জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তা দেখে বিরোধী শক্তির মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তাই তারা প্রতিনিয়ত জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মেহনতি মানুষের সংগঠন। দেশ ও জনগনের টেকসই উন্নয়নের লক্ষমাত্রা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এদেশের মানুষ গত ৫৪ বছর ধরে নিস্পেশিত।
ক্ষমতার ধোঁকাবাজি উল্লেখ করে তিনি বলেন, আশার আলো দেখিয়ে যারাই ক্ষমতায় গিয়েছে, সকলেই জনগনের সাথে ধোঁকাবাজি করেছে। এদেশের জনগণের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে। দূর্নীতি ও লুটপাটের মহোৎসব উদযাপন করেছে। ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত হেনেছে। আগামীতে আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জনগণের অধিকার চাওয়ার আগেই তাদের নিকট পৌঁছে দেয়া হবে। ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার প্রতিষ্ঠা করা হবে।

থানা অফিস উদ্বোধনের বিষয়ে মাওলানা মহিবুল্লাহ বলেন, আজ যে অফিস উদ্বোধন করা হলো, তা শুধু এ সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা, সকল মানুষের সমস্যা সমাধানের কেন্দ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা সমাজের সকল মানুষকে নিয়ে একটি মানবিক ও কল্যান রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। তাই শ্রমিক কল্যানের সকল জনশক্তিকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে এবং নিজেকে আদর্শ মুসলিম হতে আন্তরিক তৎপর হতে হবে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দারসুল কুরআন পেশ করেন স্বনামধন্য আলেম, মজলিশে মুফাসসিরিন এর কেন্দ্রীয় দাওয়া ও প্রচার সম্পাদক ড.মুফতি মোঃ কামরুল হাসান শাহীন। আলোচনা পেশ করেন, থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুছ ছাকী, শ্রমিক কল্যান ফেডারেশন গুলশান জোন সহঃ পরিচালক জনাব খান, মোঃ মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, থানা সভাপতি মোঃ নাজিবুর রহমান, সন্চালনা করেন, থানা অর্থ ও প্রচার সম্পাদক সৈয়দ মোঃ মাহাবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন থানা সহঃ সভাপতি মোঃ ইলিয়াস মিয়া সহ থানার দায়ীত্বশীল এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।




আপনার মতামত লিখুন