বেলকুচিতে বাবলু খাঁনের নেতৃত্বে শোডাউন, ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন, লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন।
রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকেলে বাবলু খাঁনের বাসভবন থেকে শোডাউনটি শুরু হয়। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোডাউন শুরুর আগে কর্মীরা লিফলেট বিতরণসহ প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন। সমর্থকদের হাতে থাকা লিফলেটে লেখা ছিল- “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।”
মোটরসাইকেল শোডাউনটি বেলকুচি পৌর শহর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে ধুকুরিয়াবেড়া ইউনিয়নে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে তরুণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় সমর্থকরা গোলাম মওলা খাঁন বাবলুর পক্ষ থেকে জনগণকে শুভেচ্ছা জানান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। অংশগ্রহণকারীদের দাবি, উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশা থেকেই তারা এই প্রচারণায় যুক্ত হয়েছেন।
পরে ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল উপহার দেন।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
বেলকুচিতে বাবলু খাঁনের নেতৃত্বে শোডাউন, ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন, লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন।
রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকেলে বাবলু খাঁনের বাসভবন থেকে শোডাউনটি শুরু হয়। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোডাউন শুরুর আগে কর্মীরা লিফলেট বিতরণসহ প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন। সমর্থকদের হাতে থাকা লিফলেটে লেখা ছিল- “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।”
মোটরসাইকেল শোডাউনটি বেলকুচি পৌর শহর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে ধুকুরিয়াবেড়া ইউনিয়নে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে তরুণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় সমর্থকরা গোলাম মওলা খাঁন বাবলুর পক্ষ থেকে জনগণকে শুভেচ্ছা জানান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। অংশগ্রহণকারীদের দাবি, উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশা থেকেই তারা এই প্রচারণায় যুক্ত হয়েছেন।
পরে ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল উপহার দেন।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…