সিরাজগঞ্জের ৫টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কেন্দ্রীয় কমিটির ঘোষিত সারাদেশের ২৩৭টি আসনে মনোনয়ন ঘোষণার অংশ হিসাবে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
আসনগুলো হলো সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এদিকে, সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলী।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত।





আপনার মতামত লিখুন