পুনরায় বিপিএল এ দল কিনলেন শাকিব খান

অনলাইন নিউজ ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫ ১২:০৮ এএম
পুনরায় বিপিএল এ দল কিনলেন শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান আবারও চমক সৃষ্টি করলেন। রুপালি পর্দার বাইরে ক্রিকেটের সঙ্গে তার সংযোগ এখন আরও দৃঢ়। জানা গেছে, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর জন্য দ্বিতীয়বারের মতো দল কিনেছেন এই নায়ক।

গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় শাকিব খান অংশ নিয়ে ক্রিকেট এবং সিনেমা ভক্তদের মধ্যে এক অনন্য সংযোগ তৈরি করেছিলেন। যদিও দলটি শিরোপা জিততে পারেনি, তবুও তার উপস্থিতি গ্যালারিতে আলোড়ন সৃষ্টি করেছিল।

প্রথমবার বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী আসরে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য প্রস্তুত থাকবে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএলের ১২তম আসর শুরু হতে যাচ্ছে। এবার ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেল চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান), যেটির সঙ্গে শাকিব খানের অংশীদারিত্ব রয়েছে।

বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী, শাকিব খান আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...