পটুয়াখালীতে জমি বিরোধে পুকুরে বিষ, ক্ষতি লাখ টাকার
পটুয়াখালী জেলার মৌকারন ইউনিয়নের পূর্ব পারকার্তিকপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদী মোঃ শামীম হাওলাদারের সঙ্গে আসামীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে প্রতিশোধমূলকভাবে আসামীরা তার পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ ওঠে।
বাদীর অভিযোগ, গত ৫ নভেম্বর বুধবার রাত আনুমানিক ২টার দিকে আসামীরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে তার পুকুরে কিটনাশক মিশিয়ে দেয়। এতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, চাইনিজ পুটি ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। পরে আসামীরা মৃত মাছগুলো নিয়ে যায়।
এ সময় বাদীর মা ও আশপাশের কয়েকজন প্রত্যক্ষদর্শী বৈদ্যুতিক বাতি ও চাঁদের আলোতে আসামীদের শনাক্ত করেন।
ঘটনার পর বাদী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেওয়ায় আদালতের শরণাপন্ন হন। বর্তমানে তিনি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালতে মামলা দায়ের করেছেন (সি.আর মামলা নং–/২০২৫)।
মামলায় আসামী করা হয়েছে—
জসিম হাওলাদার, হিরন সিকদার, রফিক সিকদার, সেলিম হাওলাদার, নজরুল ইসলাম হাওলাদার, রেনু বেগম, ইমরান হাওলাদার, ইউসুফ হাওলাদার, আসিফ হাওলাদার ও আবুল হোসেন হাওলাদারসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে।
বাদী আদালতের নিকট ন্যায়বিচার ও আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।




আপনার মতামত লিখুন