‘সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে বিএনপি’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে দল।
সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ছাত্র- জনতার গণবিপ্লবের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে। আশা করছি, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এ সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে।
পতিত সরকারের দোসররা এখনও সব জায়গায় বসে আছে মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে। বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে।
‘কিন্তু গণআন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, তাতে জাতিকে বিভক্ত করা যাবে না। সব ষড়যন্ত্র ভেসে যাবে’, যোগ করেন বিএনপির এ নেতা।
তিনি আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এটাই চায় বিএনপি। সবাই বাংলাদেশি, এখানে কেউ সংখ্যালঘু নেই, সবার অধিকার এক, সবাই বাংলাদেশি।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
‘সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে বিএনপি’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে দল।
সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ছাত্র- জনতার গণবিপ্লবের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে। আশা করছি, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এ সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে।
পতিত সরকারের দোসররা এখনও সব জায়গায় বসে আছে মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে। বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে।
‘কিন্তু গণআন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, তাতে জাতিকে বিভক্ত করা যাবে না। সব ষড়যন্ত্র ভেসে যাবে’, যোগ করেন বিএনপির এ নেতা।
তিনি আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এটাই চায় বিএনপি। সবাই বাংলাদেশি, এখানে কেউ সংখ্যালঘু নেই, সবার অধিকার এক, সবাই বাংলাদেশি।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…