খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:০১ অপরাহ্ণ
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

হাবিবুর রহমান সোহানের ফিফটি ছড়ানো দুর্দান্ত ইনিংসের পর শেষে গিয়ে তাণ্ডব চালান এসএম মেহরব। তারা ভারতের বিপক্ষে বাংলাদেশকে এনে দেন বড় সংগ্রহ। পরে তাদের ক্যাচ মিসের সুযোগ নিয়ে রান তাড়ায় নামা ভারত লড়াই করে সমানতালে। তবুও শেষ বলে ৪ রান দরকার ছিল ভারতের। তারা সেটি করেও ফেলে।

সুপার ওভারে গিয়ে বাজিমাত করে বাংলাদেশ। প্রথম দুই বলে ভারতের দুই উইকেট নিয়ে নেন রিপন মন্ডল। বাংলাদেশ ব্যাট করতে নেমে ভারতের মতেই প্রথম বলে উইকেট হারায়। তবে দ্বিতীয় বলে ওয়াইড হওয়ায় এক রান পেয়েই উল্লাসে মাতে। এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে ভারতকে হারিয়ে তারা নিশ্চিত করে ফাইনাল।

কাতারের দোহায় টস হেরে আগে ব্যাটি করতে নামা বাংলাদেশ ‘এ’ দল শুরুটা করে দারুণ। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম রান তুলতে থাকেন দ্রুতগতিতে। তাদের ওপেনিং জুটিতে ৪.২ ওভারেই আসে ৪৩ রান। এরপর জিসান অবশ্য ফেরেন ১৪ বলে ২৬ রান করে।

মিডল অর্ডারের ব্যাটাররা দ্রুত বিদায় নিতে থাকেন। যদিও একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হয়ে যান। শেষদিকে এসে তাণ্ডব চালান মেহরব। ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর অপরপ্রান্তে ইয়াসির করেন ৯ বলে ১৭ রান। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯৪ রান।

এই রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৫৩ রান তোলে ভারত। ভৈবভ সূর্যবংশী আউট হন ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে। আরেক ওপেনার প্রিয়াংশ আরিয়া ২৩ বলে ৪৪ রান করেন। যদিও ব্যর্থ হয়েছেন নামান ধীর। তিনি ১২ বলে ৭ রান করে ফিরে যান। অধিনায়ক জিতেশ শর্মার ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৩ রান।

পঞ্চম উইকেটে দলের হাল ধরেন নেহাল ওয়াদহেরা ও রামানদীপ সিং। তারা পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ২৬ রান। শেষ ৩ ওভারে ভারতের দরকার ছিল ৩৯ রান। আর হাতে ৪ উইকেট। ১৮তম ওভারে বোলিংয়ে আসেন আব্দুল গাফফার। সেই ওভার থেকে আসে ১০ রান। ১৯তম ওভারে বল হাতে তুলে নেন রিপন মন্ডল। ওই ওভারে গিয়ে টাই করে ভারত। পরে ম্যাচ সুপার ওভারে গড়ায়।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
১
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড