সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বেলকুচি গড়ার প্রত্যয়: আমিরুল ইসলাম খান
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে এবং আমি নির্বাচনে জয়ী হলে বেলকুচি উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত এবং মাদক মুক্ত উপজেলা গড়ে তুলবো।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় বেলকুচি পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় একথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ভিপি মোকলেছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমি সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত মাদক মুক্ত একটি বেলকুচি গড়ে তুলতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি চন্দনগাঁতী এলাকায় প্রায় ৩০০ মিটার পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং ওই এলাকার ‘মৌজা’ সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান।
একই সঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে সরকার গঠিত হলে নারীদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ‘মহিলা কার্ড’ চালু করার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক সদস্য সচিব বনি আমীন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা, মনোয়ার,হোসেন শামীম,উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার, হোসেন শামীম, মামুন হোসেন বরাদসহ বিএনপির বিভিন্ন অংগসমূহের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন

