খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

যৌনতা কেলেঙ্কারি, অর্থ প্রতারণার অভিযোগ

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নানা ঘটনা-রটনায় সদ্য অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলারের প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। বুধবার (২৬ নভেম্বর) এএফপিকে এমনটা নিশ্চিত করেছেন এক আদালত কর্মকর্তা।

আয়োজকদের ক্ষোভ এবং যৌনতাবাদের অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির পর গত সপ্তাহে শেষ হয়েছে এই বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। কিন্তু মিস মেক্সিকো বিজয়ী ঘোষণার পর নতুন করে ঝড় বয়ে যায় জাকাপংকে ঘিরে। তার মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতাটির সহ-মালিক।

জেকেএন-এ বিনিয়োগ করতে রাজি করার সময় জাকাপংকে জালিয়াতি এবং তথ্য গোপন করার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন একজন প্লাস্টিক সার্জন। সেই মামলার প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দক্ষিণ ব্যাংককের সিভিল কোর্ট জাকাপংয়ের বিরুদ্ধে একটি পরোয়ানা জারি করেছে।

অভিযোগ, জাকাপং তাকে (সেই প্লাস্টিক সার্জনকে) ২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করানোর সময় গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেছেন এবং জেনেও প্রতিশ্রুতি দিয়েছেন যে নির্ধারিত সময়ে টাকা ফেরত দেওয়া হবে। থাই আদালত বলেছে, এই আচরণ প্রতারণার শামিল এবং অভিযুক্তের অস্বাভাবিক অনুপস্থিতি “পালানোর চেষ্টা” হিসেবে ধরা হতে পারে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মামলার রায় ঘোষণার কথা থাকলেও জাকাপং আদালতে হাজির হননি। ফলে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। নতুন করে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে- উঠতি আর্থিক সংকটের মাঝেই তিনি নাকি মেক্সিকো চলে গেছেন।

এদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, এই আইনি প্রক্রিয়া তাদের প্রতিযোগিতা পরিচালনা বা দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে ‘সম্পূর্ণ অসংশ্লিষ্ট’।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
১
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড